রাজশাহীতে সেনা টহল গাড়িতে ট্রাকের ধাক্কা,আহত ১০

নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে পড়ে আট সেনা সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আহত অপর দুইজন ট্রাকের চালক ও তার হেলপার। এসময় নিয়ন্ত্রন হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়।   মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫ টার দিকে মোহনপুর উপজেলার সদর মডেল টাউনের পাশে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী সিএমএইচ ও দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান,মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। সেনাবাহিনীরসেদস্যরা রাতে টহল শেষ করে সেনাবাহিনীর দুটি পিকআপ ভ্যান ক্যাম্পে ঢুকছিল। ভোর পৌনে ৫টার দিকে একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও পিকআপ ভ্যান মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় পিকআপ ভ্যানে থাকা ৮ সেনাসদস্য ও ট্রাকের চালকের সহকারী আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় সেনা সদস্য ল্যান্স কর্পোরাল আলাউদ্দিনকে সিএমএইচ এবং সিপাহী মোঃ জুয়েল রানা ও ট্রাকের হেলপার রায়হান ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওস।#