খালেদ আহমেদ :
ভোক্তাদের অধিকার রক্ষায় নিবেদিতপ্রাণ সংগঠন কনজিউমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সেন্ট্রাল গার্লস হাই স্কুলের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া তাসনিম।
বিশেষ বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্যোক্তা ও ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালেবুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম ও পাবনা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন।
কুইজ প্রতিযোগিতা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু আলোচনা শেষে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি শিক্ষার্থীদের হাতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জানুন” শীর্ষক একটি লিফলেট তুলে দেন এবং তা থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করেন।
প্রতিযোগিতায়—
প্রথম স্থান অর্জন করে ৯ম শ্রেণির পদ্মা শাখার শিক্ষার্থী শাম্মী খাতুন। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে একই শ্রেণি ও শাখার মেহেরীন খান সাইকি এবং তাসমিয়া ফাতেমা।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। নিজের অনুভূতি ব্যক্ত করেন প্রথম স্থান অধিকারী শাম্মী খাতুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল এবং সাংগঠনিক সম্পাদক নদী গবেষক ড. মনছুর আলম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য ও সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা।
উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ক্যাব বাংলাদেশে ভোক্তা আন্দোলনের পথিকৃৎ সংগঠন, যা দীর্ঘদিন ধরে ন্যায্য বাজার ব্যবস্থা, ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য ও ভোক্তাদের সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে। পাবনা জেলা শাখার সাপ্তাহিক এই আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ।
