সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আব্দুল হালিম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের খাজুরা মাঠে নিজের পুকুরের পানি সেচ দিতে গিয়ে ওই কৃষকের মৃত্যু হয়। নিহত কৃষক খাজুরা গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় খাজুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, রাতের বর্ষণে নিহতের নিজ নিয়ে চাষ করা একটি পুকুরের পানি বৃদ্ধি পায়। পরে পুকুরের পানি সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক মোটরের লাইন শর্ট সার্কিটে ওই যুবকের মৃত্যু হয়।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছিল। কেহ বাদী না থাকায় লাশ কবরস্থ করার অনুমতি দেয়া হয়েছে।