এনামুল হক টগর
দীপ্ত সূর্য কিরণ সকালের চেতনায় নবজাতক জেগে উঠলো বংশধর আগমন নতুন।
ভাঙা হৃদয়ের প্রেম থেকে দৃঢ় দীপ্ত পূর্বাভাস পরিবর্তনের সংস্কার ধ্বনি প্রতিধ্বনি।
ভূমির স্থিতি বন্টন অধিকারে কিছু কথা বলতে চায় বিপ্লবী সাম্য বীর চাষাবাদ।
ভবিষ্যৎ দেশপ্রেমিক মনোযাগ কর্ণ দিয়ে শোন অতন্দ্র পৃথিবীর উদীয়মান প্রতিবাদ।
চারিদিকে দারিদ্র ক্ষুধা এইমাত্র মানবতার শিশু জেগে উঠলো ফসলের সুষমবন্টন।
লুটেরাদের প্রসাদ ভেঙে সম্পদ বন্টন হবে আইনের বিজয় উত্তরসূরি সম্মান।
কালো আঁধারের বুক ভেঙে বিপুল আলো জ্বলে উঠলো ভবিষ্যৎ জ্ঞানের বাতি নন্দন।
হে অনাগত ভূমিষ্ট শিশু সত্যের কাছে গিয়ে দাড়াও সৌন্দর্যের প্রিয় স্বদেশ।
হে নবীন উজানের মাঝি তরীতে বৈঠা মারো প্রগতিশীল চৈতন্যে নিরন্তর প্রজ্ঞা অশেষ।
স্বার্থপর সন্ত্রাসীর কঠিন আমিত্ব ভেঙে সমাজ আলোকিত করো বাসনা পরিশুদ্ধ।
মৃত্তিকার বুকে স্বনির্ভর জীবন গড়ে তোল প্রভাত পাখির আগামী গান দীপ্তকর।
দেশপ্রেমের গভীরে বিনয় ভদ্রতা ছড়াও অনাগত দিনের ঠিকানা সুদূর-
হে আগামী দেশপ্রেম হে শান্তির নতুন প্রাণ মাটির বুকে শস্য ফলাও ক্ষুধা মুক্তির।
গাধার পিঠে চড়ে গাধার কাছে জানতে চেয়ো না সংস্কার কতোদূর জন্মভূমির অধিকার।
অন্যের বোঝাগুলো দুঃখের সাথে বয়ে নিয়ে হেঁটে চলো দীর্ঘ সময় মনোযোগ তপস্যা।
সবুজ ফসলের দেশে আবাদের খামার গড়ে তোল মানবতা গান গাও সুসংবাদ বিশ্বাস।
এসো অনাগত সৎ কর্মশীল ধৈর্যের চাবি দীপ্ত আঁধার দরজাগুলো খুলে দাও চৈতন্য!
নতুন জন্মের আগমনে ভালোবাসা দর্শন করো মণিমুক্তা খনি মৃত্তিকায় মূল্যবান!
দিগন্ত বেলাভূমি দূর আসমানে চন্দ্র নক্ষত্র সুন্দর মাঠে সবুজ পুষ্প উদ্যান।
হতাশ হয়োনা সামনে পরিবর্তন ভুবন জুড়ে সত্যের বিজয় উত্তরসূরিদের মহা-ঐক্য।
শ্রমজীবী রাখাল মৃত্তিকার পথে পথে বাঁশি বাজাও অনাগত শিশুর কর্ণ সজাগ।
হে নব জন্ম হে দীপ্ত কচিপাতা সামান্য ঝড়ে দুলো না সংগ্রামী হও মহিরুহ আগামীর।
প্রতিটি ফুলই সাম্য সত্যের বাণী বহন করে সময়ের নতুন ফল পাকে সূর্য কিরণ ধ্বনি।
নিরবতা ভেঙে নতুন প্রাণ প্রজ্ঞায় জেগে ওঠো দেশপ্রেমের সভ্যতায় নব জাগরণ।
নদীর সাথে হাঁটতে হাঁটতে কতকথা এখন সমুদ্রের বুকে তুমি দক্ষ নাবিক চলমান-
সামনে সাগর সামনে মহাসাগর নবজাতক জেগে ওঠো পৃথিবীর অধিকার বন্টন।
০৩/০৮/২০২৫
