বেড়ায় মসজিদ নির্মাণের সংঘর্ষ ১৪৪ ধারা প্রত্যাহার

বেড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তাঁরাপুর গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নতি হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো.মোরশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছন।
জানা যায়, ওই গ্রামে মসজিদের বারান্দা নির্মাণ ও পূর্ব বিরোধের জের ধরে গত শুক্রবার উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হাদিস শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ খবর পৌঁছামাত্র দুই গ্রুপের মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ১৫টি বাড়িঘর ভাংচুর মালামাল লুটপাট ও ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।এর পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
ইউএনও মোরশেদুল ইসলাম জানান, সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ ও সেনাবাহিনীর টহল দলকে সাথে নিয়ে তাঁরাপুর গ্রাম পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মানুষে জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় পুলিশি টহল অব্যাহত রয়েছে সেনাবাহিনী মাঝেমাঝে টহল দিচ্ছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় ১৪৪ ধারার মেয়াদ বাড়ানো হয়নি বলেও তিনি জানান।#