রাজশাহীতে ৩৮ মেধাবী শিক্ষার্থী পেলো রাষ্ট্রীয় সংবর্ধনা ও আর্থিক সম্মাননা

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীতে পড়াশোনায় সাফল্যের স্বীকৃতি হিসেবে ৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে রাষ্ট্রীয় সংবর্ধনা ও আর্থিক সম্মাননাপ্রেদান করা হযেছে। গতকাল সোমবার সকালে পবা উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (চইএঝঋও) স্কিমে এই উদ্যোগ নেওয়া হয়। এসময় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা পেয়েছেন ১০ হাজার টাকা করে, আর এইচএসসি উত্তীর্ণরা পেয়েছেন ২৫ হাজার টাকা করে, যা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোহা. আবদুর রশিদ।#