সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা পুলিশ গোপন অভিযান চালিয়ে নিজ এলাকা হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে । গ্রেপ্তারকৃতরা হলো থানার গাঙ্গুহাটি গ্রামের আবুল বাসারের ছেলে নজরুল ইসলাম (নবাব) ও পুর্ব বনগ্রামের দিনাজ শেখের ছেলে ইসলাম শেখ। রবিবার তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, শনিবার দিনগত রাতে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম সরদারের নেতৃত্ব অফিসার ফোর্সসহ গোপন অভিযান চালিয়ে নিজ এলাকা হতে নজরুল ইসলাম (নবাব) কে চারশত গ্রাম গাঁজাসহ আটক করে। তার বিরুদ্ধে জিআর নং ৩৮/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। একইভাবে অভিযান চালিয়ে জিআর নং ১২৩/২৩ মামলার পলাতক আসামী মোঃ ইসলাম শেখকে আটক করে। রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত নবাব মাদক ব্যবসায়ি, পুর্ব ওয়ারেন্ট ও নিয়মিত মামলায় এবং গ্রেফতারকৃত ইসলাম শেখকে আদালতে প্রেরন করা হয়েছে। ওসি আরো জানান মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
