বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল জব্বার এর ইন্তেকাল

অনাবিল সংবাদ ডেক্স :
পাবনা প্রেসক্লাবের সম্মানিত সদস্য, সাংবাদিক ও কলাম লেখক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর নেই। তিনি আজ শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতাজনিত কারণে তিনি দীর্ঘ সময় ধরে শয্যাশায়ী ছিলেন।
তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন