আওয়ামীলীগ হচ্ছে পথভ্রষ্ট রাজনীতিক দল: মঈন খান

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন. আমরা অনেক রাজনীতিক দল বাংলাদেশে দেখেছি। পথভ্রষ্ট রাজনৈতিক দল দেখেছি। আওয়ামী লীগ হচ্ছে পথভ্রষ্ট রাজনীতিক দল। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। গতকাল শনিবার (১২ জুলাই) দুপুর ১২ টায় রাজশাহীর ভুবন মোহন পার্কে জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. এরশাদ আলীর ঈশার সভাপতিত্বে ড. আব্দুল মঈন খান বলেন, এই সরকারে যারা এসেছে, জনগণ যাদের এই গুরুদায়িত্ব দিয়েছে এদেশে একটি সুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বাচন করে সারা বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আসনে। আমরা জানি এখানে সংস্কারের প্রয়োজন রয়েছে। আমরা জানি দেশে ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই- সংস্কার এবং বিচার দুটোয় কিন্তু একটি চলমান প্রক্রিয়া। এটা এই রকম নয়, আমরা আজকে সংস্কার করে দিলাম, সব সংস্কার শেষ হয়ে গেল। আমরা সুবিচার করে দিলাম, সব সুবিচার আজকে শেষ হয়ে গেল। সংস্কার ও বিচার প্রক্রিয়া এক রকম নয়। তিনি আরও বলেন, স্বৈরাচারের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে আইনের শাসনে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমরা মানুষের ভোটে বিশ্বাস করি। আমরা মানুষের গণতন্ত্রে বিশ্বাস করি। যে যতই স্বড়যন্ত্র করুক, বাংলাদেশের মানুষের উপরে আমাদের আস্থা আছে। আগামি নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধিত্ব করার আমাদের সুযোগ দেবে।#