মাদক বিরোধী অভিযানে সফল সেনাবাহিনী, গাঁজাসহ আটক-১

নাটোর প্রতিনিধি.
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৭শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শনিবার (৫ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল উপজেলার জামনগর ইউনিয়নের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে আনোয়ার হোসেন (৫২) নামের একজনকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত কমল উদ্দিন শাহ’র ছেলে।এসময় সেনা সদস্যরা আনোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, আনোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরে আটককৃত ব্যক্তিকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) রিয়াজুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।সামাজিকভাবে ক্ষতিকর এই মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর এমন সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করছে। স্থানীয়দের দাবি, এই ধরনের অভিযান নিয়মিত চালানো হলে মাদক নিয়ন্ত্রণে বড় ধরনের অগ্রগতি সম্ভব।