মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের যৌথ পরিচালনায় চৌমোহনা ও পশ্চিম বাজার এলাকায় হার্ডওয়ার ও মুদির দোকানে অভিযান চালিয়ে, মোবাইল কোর্ট পরিচালনা করে ১১৬ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ জুলাই) জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার লাবনী এ অভিযান করেন।
তাঁকে সহযোগিতা ও প্রসিকিউটর হিসেবে ছিলেন- পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম। আইন শৃঙ্খলা রক্ষার্থে ছিলেন- মৌলভীবাজার জেলা পুলিশ টিম।
উক্ত অভিযানে চৌমোহনা এলাকায় রহমানিয়া ডিপার্টমেন্ট স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা ও ৩ কেজি পলিথিন জব্দ, দয়াল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমান ও ২৭ কেজি পলিথিন জব্দ, সিটি ফুটকে ৩ হাজার টাকা ও ৫ কেজি পলিথিন জব্দ, সুমা ফুডকে-৪ হাজার টাকা জরিমানাও ৮ কেজি পলিথিন জব্দ এবং পশ্চিম বাজার এলাকায় চার ভাই স্টোরকে ৫ হাজার টাকা জরিমান ও ১২ কেজি পলিথিন জব্দ এবং মোক্তাদির হার্ডওয়ারকে-৫ হাজার টাকা জরিমানা ও ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জানান- নিয়মিত সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ এর বিরযদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
