আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় বৃহস্প্রতিবার সকাল ১০ টা হতে প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুষ্ঠিত হয়।
কেন্দ্র সচীব মোঃ আব্দুলা হেল আল মাহমুদ জানান, এ কেন্দ্রে পাঁচটি কলেজের ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে। মোট ৪৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৪৩৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। ৯ জন অনুপস্থিত ছিল। সাঁথিয়া উপজেলা সববায় কর্মকর্তা মোঃ মাসুদ রানা সার্বক্ষণিক তদ্বারকি / ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি আরো জানান, প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠ স্বাভাবিক সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা, অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন।