ভৈরব পিডিবির নির্বাহী প্রকৌশলীর অবৈধ অর্থ বাণিজ্য অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী আহসান মাহমুদ এলাহি বিরুদ্ধে অবৈধ অর্থ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে ।
সরেজমিনে ঘুরে দেখা যায় ভৈরব বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মরত, অফিসারদের যোগসাজশে সরকারি নিয়ম কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নিজে লাভবান হয়ে সরকারের কোটি টাকা ক্ষতি করে চলছে এই চক্রটি। তার মাঝে উল্লেখযোগ্য হলো ভৈরবের পূর্ব পাড় জগন্নাথপুর থেকে পশ্চিমপাড় নারায়ণপুর বেলাব থানা নরসিংদী জেলা ,পল্লী বিদ্যুতের ভিতরে ভৈরব পিডিবি সংযোগ দিয়েছে ১৩ টি খুঁটি দিয়ে এইচটি লাইন নির্মাণ এর মাধ্যমে ।যাহার মধ্যে নদীতে ঝুঁকিপূর্ণ স্টিল খুঁটি রয়েছে ছয়টি ।ব্রহ্মপুত্র নদীতে স্থাপিত এসব খুটির কারণে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। সরকারি আইন অনুযায়ী নদী ক্রস করিলে অবশ্যই ১ নাম্বার রুলস APP এবং নক্সা ও পরিদর্শন দপ্তর ঢাকা এর অনুমোদন লাগবে কিন্তু এক্ষেত্রে অনুমোদন ছাড়া নদী ক্রস করে নতুন অবৈধ লাইন নির্মাণ করা হয়েছে।২, নদী ক্রস করে অবৈধভাবে পল্লী বিদ্যুতের এলাকার মধ্যে লাইন নির্মাণ করা হয়েছে।৩ একজন গ্রাহক কে লাইন দেবার জন্য ডিপোজিট ওয়ার্ক না করে দপ্তর এর মালামাল use করে লাইন নির্মাণ করা হয়েছে। ৪ গ্রাহক এর আঙ্গিনায় লাগানো ট্রান্সফরমার এইচটি ক্যবল সব পিডিবি ভৈরব দপ্তর থেকে অবৈধ ভাবে দেওয়া হয়েছে। ট্রান্সফরমার ,ক্যাবল সহ অবৈধ লাইন নির্মাণ করার কারণে পিডিবি ভৈরব তথ্য দপ্তরের তথা সরকারের প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আর এই কাজ করা বাবদ পিডিবি ভৈরব দপ্তরে নির্বাহী প্রকৌশলী আহসান মাহমুদ এলাহী সহ বিদ্যমান সিন্ডিকেট প্রায় অর্ধ কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানার জন্য ভৈরব নির্বাহী প্রকৌশলী আহসান মাহমুদ এলাহিকে জিজ্ঞেস করিলে তিনি বলেন এই বিষয়ে আমি কিছু জানি না। অন্যদিকে একটি সূত্র জানায় তিনি যোগদান করেই এ অপকর্ম করে ৪০/৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এ বিষয় ময়মনসিংহ পিডিবি’র তত্বাবধায়ক প্রকৌশলী পরিচালক সংরক্ষণ সার্কেল ২ বিউবো বলেন, বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে বলতে হবে তবে নদী পার করে অন্য জেলা বিদ্যুৎ সংযোগ এ-র অনুমোদন নেই