ইয়ানূর রহমান : বিজিবি’র শার্শার আমড়াখালী চেকপোষ্টে তল্লাশীকালে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ জাল খালিদ হোসেনে(১৭) নামে এক জাল টাকা সরবারহকারী আটক হয়েছে। আটককৃত খালিদ বেনাপোলের ভবেরবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে।
শনিবার সকালে শার্শার আমড়াখালি চেকপোস্টে অভিযানে এ টাকা উদ্ধারসহ সরবারহকারী আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ভিত্তিতে আমড়াখালি চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহলদল একটি ইজিবাইক থেকে সন্দেহভাজন এক যুবককে নামিয়ে তার শরীর তল্লাশি করে প্যান্টের ভিতর থেকে ১০ টি বান্ডিলে ৯লাখ ২০ হাজার টাকা মূল্যের জাল নোট পাওয়া যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আমড়াখালি চেকপোস্টে ৯ লাখ ২০হাজার মূল্যের জাল টাকা সহ খালিদ হোসেনকে আটক কর হয়েছে। আটককৃতকে উদ্ধারকৃত জাল টাকা সহ শার্শা থানায় হস্তান্তর হরা হয়েছে।#
