রূপপুর এনপিপি’র প্রকল্প পরিচালক হলেন ড. কবীর হোসেন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মানব সম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মো. কবীর হোসেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব এ এস এম মোসা কর্তৃক ২৫ মে স্বাক্ষরিত ৩৯,০০,০০০০,০২১.১৪,০০১.১৬-৪৫৫ নং অফিস আদেশে এ তথ্য জানা গেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারী করা হলো এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে পত্রে উল্লেখ করা হয়।

ড.কবীর হোসেন বর্তমান প্রকল্প পরিচালক ড. মো. জাহেদুল হাসান এর স্থলাষিভিক্ত হলেন। ড. মো. জাহেদুল হাসান আগামী ৩০ মে চাকুরি জীবন শেষ করে এলপিআর-এ যাবেন বলে জানা গেছে। ##