সাঁথিয়ার আর: আতাইকুলা বিএনপি আহবায়ককে ফুলেল শুভেচ্ছা

সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার আর- আতাইকুলা ইউনিয়ন বিএনপি’ র আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছায় সম্ভর্ধনা দেয়া হয়েছে। আর,আতাইকুলার আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে সাত নং ওয়াড বিএনপির আয়োজনে আহবায়ক আলমাজ আলী সরদারসহ কমিটিকে এ সম্ভর্ধনা দেয়া হয়। আঃ বাতেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আহবায়ক আলমাজ আলী সরদার, সদস্য সচীব মুরাদ হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন মাস্টার, মশিউর রহমান, ফরিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ। এর আগে আতাইকুলা বাজারে এক বিশাল আনন্দ মিছিল করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।