আতাইকুলা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানার পল্লীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ইটের আঘাতে যুবকের দাঁত ভাংলো প্রতিপক্ষের লোকজন। আহত জয়নাল রাজশাহী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি থানার কেশবপুর গ্রামে।
জানা যায়, কেশবপুর গ্রামের মৃত জামাল সরদারের ছেলে জয়নাল সরদারের সাথে পার্শ্ববতী বালুঘাটা গ্রামের আছাদুল সরদারের ছেলে জুয়েল রানা, জনির সহিত জমাজমির বিরোধ নিয়ে প্রায়ই বিবাদ করতো। এরই জের ধরে গত ২২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় জয়নাল বাড়ীর পাশে দোকানে বসে থাকা অবস্থায় জুয়েল, জনি, শাকিল, নুরু, আছাদুলসহ কয়েক জন জয়নালকে সন্ত্রাসী কায়দায় মারপিট করে। জুয়েলরানা ইট দিয়ে মুখে আঘাত করে জয়নালের কয়েকটি দাঁত ভেঙ্গে গুরুতর জখম করে। এসময় তার চিৎকারে আত্মীয় ও প্রতিবেশীরা উদ্ধার করে পাবনা মেডিক্যালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যালে প্রেরন করা হয়। জয়নাল রাজশাহী চিকিৎসাধীন রয়েছেন। আহত জয়নালের মা সুফিয়া খাতুন বাদী হয়ে শনিবার আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
