পাবনায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বেড়া (পাবনা) প্রতিনিধি
​পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা ও সুজানগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জন নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে ​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়ন যুবলীগ নেতা আখের আলি(৪২) এবং পার্শ্ববর্তী সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন (৫৮) কে গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন ওই ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামের সাত্তার মিয়ার ছেলে এবং আখের আলি চকভরিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম। তিনি আরও জানান, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। দেশের জন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।