চাটমোহরে তাঁতীদলের বিক্ষোভ মিছিল

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, ভাঙ্চুর ও নৈরাজ্যের প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী তাঁতীদল চাটমোহর উপজেলা ও পৌর শাখা। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর পৌর সদরের নতুন বাজার জারদিস মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, তাঁতীদলের উপজেলা সভাপতি নুরুল ইসলাম সামাদ, সাধারণ সম্পাদক গোলাম আজম, পৌর সভাপতি মো. নূরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস সরকার প্রমুখ।