শেষ রাত

এনামুল হক টগর

শেষ রাতের গভীরে প্রকৃতির সাথে নক্ষত্র আলোর মহামিলন!
নীরব প্রেমে মহাজাগতিক তত্ত্বজ্ঞানে দেহের ভেতর খোঁজ গুপ্তধন!
আত্মায় চেতনা শক্তি বাতাসে প্রাণশক্তির কল্যাণ।
মহাশূন্যে মহাত্মার গুপ্তজ্ঞানে আত্মা পরিভ্রমণ!
মাটির ঘরে মুক্তির দরজাগুলো খুলে যাবে চিরন্তন!
অসীমের দিকে অনন্ত ভালোবাসা অনাদি নিরান্তর জ্ঞান!
শৃঙ্খলের মধ্যে প্রতিটি সংকল্প পরিবর্তন হচ্ছে মহাচৈতন্যে!
শেষ রাতে আত্মায় নতুন শক্তি জন্ম দেয় বন্ধুর মনোযোগ স্মরণ!
কঠিন তপস্যায় সাধক অপ্রতিরোধ্য ধ্যানে সীমাহীন।
জগত তরঙ্গের ইথারে মিশে যায় মারফত পরিচয় দর্শন!
মানবাত্মা কঠিন মনোযোগ অভিজ্ঞ সাধনায়,
মহাশক্তির সাথে যোগাযোগ স্থাপন করে ঐশ্বরিক অক্ষয়।
শেষ রাত প্রকৃতির প্রাণ নীরব নিরিবিলি,
প্রেমিক জেগে আছে স্রষ্টা উপলব্ধির পথে শান্তি সরল!
ভোরের বাতাসে অহংকার ঘুমিয়ে আছে ভোগ লালসায় অবাক।
পূর্ণ মানব আত্মার নয়নে বন্ধুর দর্শন করে প্রিয়তম মহান সাধক।
বাহিরের অন্ধকার ভেতরের অন্ধকার ঘর্ষণে ঘর্ষণে সন্ধান,
দেহের ধুলোবালি ঝরে যায় যত আঁধার ক্রন্দন।
ধুলোগুলো ঝরে পড়লে মনে হবে এটা শরীর না।
এটা মস্তিষ্ক না এটা গভীর প্রেমের চেতনা!
ভোরের সাধনায় তোমার মধ্যে জন্ম দেবে গুপ্তজ্ঞান ঐশ্বরিক।
এক অদম্য শক্তি সাধারণের উর্ধ্বে প্রেমময় বিবেক।
শেষ রাতের তপস্যায় হৃদয়ে মহাবিশ্ব জেগে ওঠে শ্রেষ্ঠ জ্ঞান।
সেই প্রজ্ঞা থেকে তুমি নির্মাণ করো শ্রেষ্ঠ আবিষ্কার নন্দন।
মহাত্মার সংযোগ বিজ্ঞান ভিত্তিক বাস্তব জ্ঞান!
হে মানব আধ্যাত্মিক শক্তির পথিক!
ভোরের সাধনায় যৌবন পবিত্র করো গৌরবান্বিত বিবেক।
গভীর ধ্যানে আমিত্ব বিলীন করো পরিশুদ্ধ চেতনার ধারণ!
যা চাইবে তাই পাইবে জ্ঞান শান্তি শক্তি রিজিক যৌবন!
গোপন দরজাগুলো খুলে গেলে প্রবেশ করো অলৌকিকতায় জীবন।
ক্রমেই তোমার চেতনাগুলো হবে প্রজ্ঞায় সরল নির্বাক!
তোমার ভেতরে অসীম দর্শন দেবে আত্মায় প্রেম মহাজাগতিক।।