ইয়ানূর রহমান : যশোরের কেশবপুরের মাছের ঘের থেকে পুলিশ আনসার গাজী নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনসার গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের মৃত গফুর গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মমিনপুর গ্রামের এরশাদ আলীর মাছের ঘেরে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাছের ঘেরে আনসার গাজীর মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, কাজ করার সময় শারীরিক অসুস্থতার কারণে তিনি পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান
