লালমনিরহাটে জমি বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষ আহত ৩

লালমনিরহাট প্রতিনিধি।
শনিবার (১৪ নভেম্বর) লালমনিরহাট শহরের খুটামারা মদিনা পাড়ায় জমি বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের আঘাত ৩ জন আহত হয়েছে। আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় সিফাতুজ্জামান বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় বিবাদী মিজানুর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে সদর থানায অভিযোগ দায়ের করেছন। বিবাদীরা হচ্ছে, মিজানুর রহমান,জুয়েল,জলিল,সাথী বেগম,ছাবিনা বেগম ও জরিনা বেগম। অভিযোগে বলা হয়েছে,বিবাদী মিজানুর রহমানগংয়ের সাথে তাদের নিজস্ব জমি নিয়ে বিরোধ চলছে।এরই জের ধরে শনিবার দুপর ১ টার সময় বিবাদীগন পুর্বের বিরোধকে কেন্দ্র করে পুর্ব পরিকল্পিত ভাবে একই উদ্দেশ্যে লাঠি সোটা ও লোহার রড লইয়া আমাদের বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় বাদীর মামা সোহেল রানা বাড়ির সামনে বাহির হয়ে বিবাদীদের ঝগড়াবিবাদ বাঁধা করিলে ৬ নং বিবাদীর হুকুমে অপর বিবদীগন তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি সোটা দ্ধারা বাদীর মামাকে মারপিঠ করে গুরুতর আহত করে। বিবাদীর মামা মাটিতে লুটিয়ে পড়লে জুয়েল ও সাথী বেগম মাথায় ও বুকে এলোপাতাড়ি ভাবে লাথি মারতে থাকে এসময বিবাদী জুয়েল বাদীর মামার পকেট থেকে ১ লাখ ৭৩ হাজার টাকা বাহির করিয়া নেয়। এসময মিজানুর রহমান বাদীর মামাকে হত্যার উদ্দেশ্যে গলা চাপিয়া ধরে। বাদীর মামা জীবন রক্ষার্থে বিবদী মিজানকে ধাক্কা দিয়া সরিযে দিযে জানে রক্ষা পায়। ঘটনার শোরগোলে বাদীর ছোট ভাই মুনিম শাহরিয়ার সোয়াদ তার বন্ধু স্বাধীন বাদীর মামাকে উদ্ধারে আগাইয়া গেলে বিবাদীগন তাদেরকেো এলোপাতাড়ি ভাবে মারপিঠ করিলে তারা ও গুরুতর আহত হয়। শোরগোল শুনে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এসময় বিবাদীরা বাদী ও পরিবারকে জানে মেরে ফেলারহুমকি দিয়ে চলে যায়। আহত সোহেল রানার হাসপাতালে ভর্তি রেজিঃ নং ৩০০/৬৮৮৪, সোয়াদ রেজিঃ নং ৩০৩/৬৮৮৬ স্বাধীন রেজিঃ নং ৩০৪/৬৮৮৭ তারিখ ১৪/১১/২০২৬ ইং। এব্যাপারে বিবাদীর সাথে কথা বললে তারা সব এড়িয়ে যান। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।