বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ জাসদ পাবনা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ নভেম্বর বিকেল ৩টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি আমিরুল ইসলাম রাঙার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য করিম সিকদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস।
কাউন্সিলে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবীব ও জাতীয় মুক্তি কাউন্সিলের সমন্বয়কারী কমরেড মজিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাসদ পাবনা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নূর উজ জামান খোকন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল কাবী শিন্টু।
কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্যবিশিষ্ট পাবনা জেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদগুলো নিচে দেওয়া হলো:
সভাপতি: আমিরুল ইসলাম রাঙা , সহ-সভাপতি: আল মাহমুদ নিটু, আমজাদ হোসেন হাসান, সৈয়দ সায়েম সাজ্জাদ রাঙা, প্রবীর কুমার দাস ও সুজা উদ্দিন বিশ্বাস , সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট নাজমুল কাবী শিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক: নূর উজ জামান খোকন, সাংগঠনিক সম্পাদক: ফয়সাল মাহমুদ পল্লব সহ ৩৩ সদস্য বিশিষ্ট পাবনা জেলা কমিটি গঠিত হয়।
