ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে (২৫)কে গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ।
গত শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।

গত শ‌নিবার সকা‌লে আসামী‌কে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. আব্দুল জলিল ও এসআই মোহাম্মদ আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান চা‌লি‌য়ে মিফতা উদ্দিন ওয়াহিদকে গ্রেপ্তার করেন
গ্রেপ্তার মিফতা উদ্দিন ওয়াহিদ ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত রুপ মিয়া ও সুফিয়া বেগমের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ছাতক থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৬ সালের ৯ আগস্ট দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

অপর মামলাটি ২০২৪ সালের ১৪ নভেম্বর দায়ের করা হয়। এ মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।

থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পিপিএম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শ‌নিবার সকা‌লে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়ে‌ছে।