এবাদত আলী
১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে চট্রগ্রামে আমার ভাগ্নের বাসায় অবস্থানকালে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান পরিদর্শনের অংশ হিসেবে সেদিন আমরা চট্টগ্রামের দর্শনীয় স্থান ফয়েজ লেক ভ্রমণের জন্য বের হলাম। বাঘঘোনার বাসা থেকে বের হয়ে লালখাঁনবাজার হতে একটি ট্যাক্সি ভাড়া করা হলো। চট্টগ্রামের পাহাড়তলী রেল ষ্টেশনের অদুরে খুলশী এলাকায় অবস্থিত ফয়েজ লেকের পাদদেশে গিয়ে পৌঁছলাম। আসাম-বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ ১৯২৪ সালে পাহাড়ের মধ্যবর্তীস্থানে বাঁধ দিয়ে এই কৃত্তিম লেক বা হ্রদ তৈরি করে। তৎকালীন রেলওয়ে প্রকৌশলী মিষ্টার ফয় এর নামানুসারে এর নাম রাখা হয় ফয়স লেক যা পরবর্তীতে ফয়েজ লেক নামে পরিচিতি। সবুজ ঘন বৃক্ষরাজি ও পাহাড় বেষ্টিত অসাধারণ সৌন্দর্যে ঘেরা এই ফয়েজ লেক। এটি প্রায় ৩শ ৩৬ একর জমির উপর পাহাড়ের এক শীর্ষ থেকে আরেক শীর্ষের মধ্যবর্র্তী একটা সংকীর্ণ উপত্যকায় আড়াআড়িভাবে বাঁধ নির্মানের মাধ্যমে সৃষ্ট। ফয়েজ লেক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে দেশি-বিদেশী পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।
ফয়েজ লেক পাবার একটু আগে কিছু মাস্তান ছোকরা বিশেষ ভঙ্গিতে আমাদের ট্যাক্সির গতিপথ আগলে দাঁড়ালো। ট্যাক্সি চালক পানখাওয়া তরমুজের বিচির মত কালো দাঁত বের করে একটু হাঁসি দিয়ে দুটো টাকা দিলে ওরা খুশি হয়ে পথ ছেড়ে দেয়। খোঁজ নিয়ে জানা গেলো সারাদিন এখানে কমপক্ষে শ পাঁচেক ট্যাক্সি ও স্কুটার আসে। প্রত্যেকের নিকট থেকেই তারা চাঁদা উঠায়। বিনা পুঁজির ব্যবসাটা ওদের মন্দ না। সারা দিনের উপার্জনের টাকা দিয়ে তারা সন্ধ্যার পর পাহাড়ের পাদদেশে আড্ডা জমায়। মদ, গাঁজা আর তাড়ি খেয়ে ফুর্তি করে রোজগারের টাকা কাবার করে দেয়। ট্যাক্সি থেকে নেমে কিছুদুর যেতেই মূল প্রবেশ পথ। এখানে দু জায়গা থেকে টিকেট কিনএত হয়। প্রথমে চিড়িয়াখানার জন্য এবং পরে ফয়েজ লেকে প্রবেশের জন্য। চিড়িয়াখানায় প্রবেশ করতে প্রথমেই চোখে পড়ে বানর। আর বানরদের সাথে রশিকতা করার জন্য প্রচুর দর্শকের ভিঁড়। ফয়েজ লেকের পাশে পাহাড়ের কোল ঘেঁসে অবস্থিত এই চিড়িয়াখানায় বিরাট অজগর, রয়েল বেঙ্গল টাইগার, চিতা বাঘ, ভাল্লুক, হরিন, বন মোরগ, ময়ূরসহ অনেক প্রজাতির প্রাণি রয়েছে।
চিড়িয়াখানা থেকে হেরিংবন বন্ডের রাস্তা ধরে সামান্য দুর এগুলেই ফয়েজ লেকের সিমানা। স্থানটি পাখির কলকাকলিতে মুখরিত। ফয়েজ লেকে প্রবেশের দুপাশে সারি সারি অস্থায়ী দোকান।এখানে রংবেরং এর ইি।ন্ন ধরণের খেলনাসহ ঝিনুকের গহনা পাওয়া যায়। বামে বিরাট ঊঁচু পাহাাড়।ডাইনে একটি জলাশয়ের পাড় দিয়ে যতই সামনের দিকে যতই অহ্রসর হওয়া যায় ততই ঘন গাছপালা। পাশেই লেকের সচ্ছ পানি। মনে হচ্ছিল পাহাড়ের কোলে যেন এক টুকরো শান্ত সমুদ্র। কিছুদুর যেতেই সামনে ইট দিয়ে ঘেরা একটি গোল চত্তর। চত্তরের মাঝখানে একটি স্মৃতিফলক। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা এথানে শহীদ হয়েছিলে তাঁদের স্মৃতিকে ধরে রাখার জন্য স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। কিন্তু বেষ্টনী বাইরে এবং ভিতরে প্রচুর ঘাস-জঙ্গল। বিজং দিবস আর স্বাধীনতা দিবস এল কেবল তা পরিষ্কার করা হয় বলে অনুমেয়। পাহাড়ের উপরে বেশ কিছু জায়গা সমতল। এখানে বসার জন্য বেঞ্চ পাতা আছে । রোদ-বৃষ্টি হতে রক্ষা পাবার জন্য একটি সেড নির্মাণ করা আছে। আমরা খানিকটা সময় সেখানে বসে একটু জিরিয়ে নিলাম। দর্শনার্থীদের এখানেই ভিড় বেশি। তাদের ছেলে-মেয়েরা ছুটাছুটি করছে। এখানে বসেই বার্মিজ বাদাম, ভারতীয় বুটসহ প্রচুর পাহাড়ি ফল পাওয়া যায়। তবে এখানে কোকাকোলাও পেপসির দাম অনেক বেশি। তবে ভ্রাম্যমান বিক্রেতাদের কাছ থেকে কমদামে পানি পাওয়া য়ায়। আখান থেকে এক পাহাড় হতে আরেক পাহাড়ের চুড়ায় যেতে প্রশস্ত ঢালু পথ। উঠা নামা করতে তেমন কোন অসুবিধা হয়না। পাহাড়ের চুড়ার সমতল ভূমিতেদাঁড়িয়ে বসে ফয়েজ লেকের শোভাসহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। ইয়াসিকা ক্যমেরা দিয়ে ভাগ্নে আব্দুর রহিম বিভিন্ন পোজের ছবি তুললো। একটু পরে লেকে ভ্রমণের জন্য একটি নৌকা ভাড়া করলাম। বৈঠা ঠেলে নৌকা চলে। তাই কোন তাড়হুড়ো নেই। টলটলে নীল পানি। পানির উপর দিয়ে ঠান্ডা বাতাস বইছে। আমাদের গায়ে যেন ¯িœগ্ধ পরশ বুলিয়ে দিচ্ছে। সত্যিই আমরা অভিভুত। নৌকা যতই সামনের দিকে এগুচ্ছে ততই পাহাড়ের সৌন্দর্য আরো সুন্দর লাগছে। পাহাড়ের ছায়া পানিতে পড়ে এক মোহনীয় রূপের সৃষ্টি হয়েছ্ েযা ভাষায় ব্যক্ত করা সুকঠিন। নৌকা থেকে নেমে খানিক এদি-সেদিক ঘোরাফেরা করে একসময় ফেরার পথ ঘরলাম। ফেরার সময় ট্যাক্সিতে বসে ভাবছিলাম, চট্রগ্রাম এসে ফয়েজ লেক না দেখলে ভ্রমণটাই অপূর্ণ থেকে যেতো। পাহাড়, লেক, চিড়িয়খানা-সব মিলিয়ে এক অসাধরণ জায়গা। সন্ধ্যার আগেই আমরা লালখান বাজার হয়ে বাঘঘোনায় ভাগ্নের বাসায় ফিরে এলাম। আজ থেকে ৩৪ বছর আগের সেই ফয়েজ লেক ভ্রমণটা আজো আমার চোখের সামনে ভাসে। (ক্রমশঃ) (লেখক: সাংবাদিক ও কলামিস্ট)।
এবাদত আলী,
প্রতিষ্ঠাতা সভাপতি আটঘরিয়া প্রেসক্লাব
ও সদস্য পাবনা প্রেসক্লাব।
