বেড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ​

ওসমান গনি বেড়া পাবনা প্রতিনিধি:
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
​দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন কার্যালয় থেকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত করীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় নেতৃবৃন্দ।
​বক্তারা দেশের অর্থনীতিতে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন সম্ভব।
​আলোচনা সভা শেষে অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাবনা জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হওয়ায় “সূর্যের আলো কৃষি উৎপাদনকারী সমবায় সমিতি লি:”-এর সম্পাদকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন সহকারী পরিদর্শক মো. মোশারফ হোসেন ও মো. ফরিদুজ্জামান খান এবং অফিস সহায়ক মো. আব্দুর রহিম