টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জেলা শহরের মেইন রোডে সংস্থার কার্যালয়ে রোববার এ অনুষ্ঠানে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি চলাচলে অক্ষম ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ। সভাপতিত্ব করেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইলের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, ড. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মানুষের কল্যাণে মানুষ সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য নব আলো’র নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সহ-সভাপতি ও সাংবাদিক মো. রাশেদ খান মেনন, সাংগঠনিক সম্পাদক খন্দকার নুরুন্নাহার ঝিলু, সদস্য শিওলী, সদস্য রফিক হাসান ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টু প্রমূখ। আয়োজকগন জানান, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।