চাটমোহর পৌরসভায় ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর পৌরসভায় যানজট নিরসনে থানা বাজার মোড় ও নতুন বাজার জার্দিস মোড়ে পৌরসভার উদ্যোগে ও অর্থায়নে স্বেচ্ছাসেবক ট্রাফিক নিয়ন্ত্রক
নিয়োগ করা হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) সকালে থানা বাজার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রক নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খালিদ
হাসান। এসময় চাটমোহর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ, সাবেক সভাপতি এ এম জাকারিয়া, ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টুসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, পৌরসভার যানজট নিরসনে ও নিরাপত্তায় সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পৌর শহরে কোন ভারী যানবাহন কোথাও কোন মালামাল লোড-আনলোড করতে পারবেনা। এর ব্যতয় হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দুইজন ট্রাফিক স্বেচ্ছাসেবককে ছাতা, বাশিসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।