আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। ঘটনাস্থল পূর্ব সুজনকাঠি থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আটক মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম সজীব (৩২) গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের বাবুল সরদারের ছেলে। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, শুক্রবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের চান্দের বাজার লালন মোল্লার চায়ের দোকানের সামনে থেকে ৫ পিস ইয়াবাসহ সজীবকে আটক করা হয়।
পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।
শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত সজীবকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
