টাকা

এনামুল হক টগর

টাকার মোহ দীর্ঘ দিনের ভালোবাসা ভেঙে দেয় সংসার জীবন।
টাকার জন্য প্রিয়তমা চলে যায় লালসার স্বপ্ন বাসনা।
মানবতা পেছনে ফেলে বিস্ময়.
টাকার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে ধনীর দরজায় অসহায়।
মিথ্যা কথা বলা লোকগুলো সব সময়.
টাকা দিকে ছুটে যায় মোহ মায়ায় জীবন আঁধার মিথ্যায়।
মানুষের শরীরে কতো টাকার জামা কাপড় কতো টাকার শাড়ি.
কতো টাকার সোনা গহনা প্রয়োজন গাড়ী।
টাকা ঘর দেবে প্রাসাদ দেবে শান্তি দেবেনা সুস্থ শরীর।
টাকা তোমাকে খাদ্য দেবে অভাবে ধৈর্য ধরো প্রেমে আদব।
প্রেমিক টাকা দান করে কল্যাণ সেবায় গৌরব।
টাকা প্রেমিককে অনুসরণ করে সততা টাকার উপর বিজয়।
টাকার মোহে তুমি বিদ্বেষী অহংকারী.
সমাজের শত্রু তুমি দেশের শত্রু তুমি পৃথিবী সাক্ষী।
তুমি সৎ হাজার কোটি টাকার মালিক তোমার নিয়তির লেখা !
তোমার কাজ হলো টাকার দরজা খুলে দেয়া।
টাকার উপর দিয়ে হেঁটে যাও দানের পথে মুক্তির চেতনায়।
টাকার পিছনে পিছনে হাঁটলে তুমি পরাজিত টাকার দাস।
টাকার গোলাম তুমি অসৎ পথে অবিশ্বাস।
টাকাকে ব্যবহার করো মানবতায় বিশ্বাস।
টাকা সত্যবাদীর গোলাম জ্ঞানের কাছে নত।
টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না ব্যর্থ।
হৃদয় দিয়ে প্রেম কেনা যায় গভীর তপস্যার ভালোবাসা।
টাকা বাহিরের জগতের আনন্দ উৎসব.
প্রেম হৃদয়ের জগতের শান্তির উৎসব!
টাকা দিয়ে শরীর সাজানো যায়.
দেহের ভেতরে আলোর চৈতন্য আনা যায় না নিশ্চয়।
কতো লোভী ধনী মানুষ আছে চঞ্চল।
টাকার জন্য চিন্তা করে কখনো আত্মহত্যা করে গরল।
লোভীরা টাকার বন্ধু সমাজ তাদের মনে রাখে না।
সৎ মানুষ শান্তিতে থাকে তাদের মধ্যে চিন্তাহীন ভাবনা।
সুখ আসে প্রকৃতি থেকে.
শান্তি আসে সংসার থেকে.
সমৃদ্ধি আসে চেতনা থেকে।
তুমি সত্যজ্ঞানী টাকার উপর দিয়ে হেঁটে যায় টাকা নির্বাক।
০২/১০/২০২৬