শেরপুর সীমান্তে ১ লাখ ৭৪ হাজার টাকার ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গলাচিপা নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মদ জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।