বেড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

​ওসমান গনি বেড়া পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেড়া উপজেলা ও বেড়া পৌর শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কর্মী সম্মেলন-২০২৬। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বেড়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে বেড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ফারুক আহমেদ জনির সভাপতিত্বে এবং বেড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. মানিক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৮, পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ. কে. এম. সেলিম রেজা হাবিব। কর্মী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব মো. কামরুজ্জামান প্রিন্স এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব মো. সাদ্দাম হোসেন।
​কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব ফজলুর রহমান ফকির। এছাড়াও বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রে জোয়ান হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব ইসলাম তরুণ, শামীম হোসেন হৃদয়, মো. এম কে ফরিয়াদ খান, সংগ্রাম তালুকদার, আসাদুজ্জামান আল গালিব এবং মো. আতিকুর রহমান মিঠু।
​সম্মেলনে প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তারা বলেন, দেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সংগঠনকে শক্তিশালী করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। দিনব্যাপী এ সম্মেলনে ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।