কৃতজ্ঞতা

এনামুল হক টগর

আত্মার ভেতর প্রজ্জ্বলিত শিখা জ্বলে নিরন্তর প্রার্থনা !
সে আলোয় জেগে ওঠে হৃদয় মহান পরমের চেতনা।
আত্মজাগরণের সহজ পথে ভালোবাসার জীবন চলমান!
সে বর্তমানকে পূর্ণভাবে অনুভব করে কর্মের বাস্তব জ্ঞান।
বর্তমান প্রেমের গভীরে সত্য জীবিত।
বাঁকিরা অচেনা শুধু অস্তিত্বে ভেতর মৃত!
কৃতজ্ঞতা আনন্দ বেদনার আদি উৎস।
তাঁকে প্রশান্ত হৃদয়ে বিকশিত করো কল্যাণ অশেষ।
বোধের উপলব্ধি দিয়ে প্রজ্ঞাকে আহবান করো সরল চেতনা বিশ্বাস।
সে আধ্যাত্মিক আত্মার অনির্বাণ শিখা।
পুরাতন খোলস ভেঙে ভেঙে নব নব সৃষ্টির বিকাশ।
ছোট ছোট সেবা দান আলো বাতাস বৃষ্টি। সবই তোমার পাশে কল্যাণে সুদূর দৃষ্টি।
কৃতজ্ঞতাহীন হৃদয় অহংকার ক্রোধে মরুভূমির যন্ত্রণা।
পর্দার আড়ালে জীবন মৃত্যু সুখ দুঃখ সবই সমান!
বৃষ্টির গান শোনো ছাতা খোঁজো হেঁটে যাও প্রকৃতির উপহার!
প্রেমের চোখে জগতকে গ্রহণ করো কৃতজ্ঞতায় দীপ্তকর।
২৬/০৯/২০২৬