রাজশাহীতে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভা এলাকায় জুটমিলে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহŸান জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এসময় তিনি বলেন,রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই গুরুত্বপূর্ণ। এ জন্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই ডেঙ্গুর বিস্তার রোধে নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে তিন মাসব্যাপী ডেঙ্গু নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেছেন, তারই ধারাবাহিকতায় প্রতি শনিবার জেলার ৯টি উপজেলায় ৭৮টি স্পটে একযোগে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়াও জেলার সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এসব কার্যক্রম চালানো হচ্ছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার, সহকারী কমিশনার (ভ‚মি) ও কাটাখালী পৌরসভার প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান প্রমুখ।#