সাঁথিয়া প্রতিনিধি আবু ইসহাক :
পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের গাঙ্গুহাটি হাটখোলা নামক স্থানে অবেলিঙ্ক ডেইরি ইন্ডাস্ট্রিজ পিএলসি ইউনিট-১ এর কনাক্টাকশন কাজের উদ্বোধন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে স্থানীয় গন্যমান্যদের নিয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে Obelisk Group এর অংগ প্রতিষ্ঠান অবেলিস্ক ডেইরি ইন্ডাস্ট্রি ইউনিট-১ এর কনাক্টাকশন কাজের উদ্বোধন করা হয়।
অবেলিঙ্ক গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর এসএম নুরুজ্জামান রুদ্র জানান, দেশসেরা ডেইরি পন্য উৎপাদনের লক্ষে অবেলিস্ক ডেইরি ইন্ডাস্ট্রি পিএলসি দৃঢ় সংকল্পবদ্ধ।
অবেলিঙ্ক ডেইরি ইন্ডাস্ট্রিজ পিএলসিতে উৎপাদিত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য পাস্তরাইস মিল্ক, খাটি ঘি, চিজ, মাজোরাল চিজ, টক দই, মাঠা, বিভিন্ন ফ্লেভার মিল্ক।
Obelisk Group এর ব্যবস্হাপনা পরিচালক এসএম সুরুজ্জামান রুদ্রর দিক নির্দেশনায় উদ্বোধন হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, আতাইকুলা বনিক সমিতির নেতা, মে: ইসমাইল হোসেন, মো: শহিদুল ইসলাম, বনগ্রাম বনিক সমিতির নেতা মো: সেলিম হোসেন, সাঁথিয়া বনিক সমিতির নেতা মো: জারজিস হোসেন, সমাজ সেবক এসএম আওরঙ্জেব মিষ্টি সহ এলাকার বিশিষ্টজন।
