যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক

ইয়ানূর রহমান : যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ আইশা আক্তার নামে এক নারীকে আটক করেছে এস আর বি-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরতলীর মাগুরা রোডের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। আটক আইশা আক্তার যশোর রেলগেট পশ্চিমপাড়ার সোহেল হোসেনের স্ত্রী। স্থানীয় ট্যুর খুঁজুন

এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসযোগে ঢাকা থেকে যশোরে মাদকের বড় একটি চালান আসছে। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন আইশা আক্তারকে আটক করে তল্লাশি করা হলে তার পায়ের সঙ্গে বেঁধে রাখা অভিনব কায়দায় বাঁধা অবস্থায় ৯৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।#