মশাহিদ আহমদ, মৌলভীবাজার : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির বর্ধিত সভা থেকে সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত পে স্কেলের সাথে সমন্বয় করে জাতীয় মজুরি কমিশন গঠন করে সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের জন্য বর্তমান বাজারদরের সাথে সংগতিপ‚র্ণ ন্য‚নতম ম‚ল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, দ্রব্যম‚ল্য কমানো, সর্বস্তরের রেশনিং চালুর দাবি জানিয়েছে। গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মোঃ সুহেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভা থেকে এই দাবি জানানো হয়। সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি নিরজ্ঞন দাশ, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, ট্রেড ইউনিয়ন সংঘের নেতা মোস্তফা কামাল, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, চা-শ্রমিক সংঘ রাজনগর চা-বাগানের নেতা হেমরাজ লোহার, শ্রমিকনেতা জামাল মিয়া, হোটেল শ্রমিকনেতা সাজু মিয়া ও জসিমউদ্দিন প্রম‚খ। বর্ধিত সভায় বক্তারা সা¤প্রতিক সময়ে লাগামহীন দ্রব্যম‚ল্যের উর্দ্ধগতির পাশাপাশি গ্যাস-বিদ্যুত-জ্বালানি সংকট ও বিদ্যুতের লোড শেডিংয়ের কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন দ্রব্যম‚ল্যের কষাঘাতে জর্জরিত জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে। দ্রব্যম‚ল্যের উর্দ্ধগতির এই সময়ে বাচাঁর মত মজুরি না পেয়ে অর্ধাহার-অনাহার ক্লিষ্ট শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের জীবন চলাই দায় হয়ে পড়েছে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন ম‚ল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক-কৃষক-জনগণের মজুরি বা আয় বাড়েনি। সরকারি কর্মচারীদের জন্য সদ্য ঘোষিত পে স্কেলে ১০০ থেকে ১৪২ শতাংশ বেতন বৃদ্ধির কথা সরকারিভাবে প্রচার করা হয়েছে। যার কারণে ইতোমধ্যে বাজারে আরেক দফা দ্রব্যম‚ল্য বেড়েছে। সরকার ১৪/১৫ লাখ সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির ব্যবস্থা করলেও দেশের অর্থনীতির অন্যতম ম‚ল চালিকা শক্তি প্রায় সাড়ে ৭ কোটি শ্রমিক-কর্মচারীদের জন্য জাতীয় ন্য‚নতম মজুরি ঘোষণার কোন উদ্যোগ নেয়নি। সরকার শ্রমিক-কর্মচারীদের দাবি উপেক্ষা করে চললেও প্রভ‚ মার্কিন সাম্রাজ্যবাদের সাথে দাসত্বের বাণিজ্য চুক্তির শর্ত পুরণে জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে ১৪ টি বোয়িং বিমান কেনার চুক্তি করেছে। শুধু তাই নয় পুঁজি ও শক্তি অনুপাতে বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে আন্তসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা ও প্রতিদ্ব›িদ্বতা, বাণিজ্যযুদ্ধ, মুদ্রাযুদ্ধ, প্রযুক্তি যুদ্ধ, আঞ্চলিক ও স্থানিক যুদ্ধের ধারাবাহিকতায় পারমাণবিক অস্ত্রের ব্যবহারসহ তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে ভ‚রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বপ‚র্ণ নয়াউপনিবেশিক আধাসামন্ততান্ত্রিক বঙ্গোপোসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশকে নিয়েও আন্তঃসাম্রাজ্যবাদী দ্ব›দ্ব সুতীব্র। মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদ ও প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া উভয়পক্ষই স্বপক্ষে বাংলাদেশকে যুদ্ধে সম্পৃক্ত করতে চায়। আজ তাই বাংলাদেশের শ্রমিক-কৃষক-জনগণকে জীবিকার সংগ্রামের সাথে সাথে জীবন রক্ষায় আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বক্তারা বর্তমান বাজারদরের সাথে সংগতিপ‚র্ণভাবে জাতীয় ন্য‚নতম ম‚ল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। সভায় আগামী ১০ অক্টোবর ২০২৬ সাম্রাজ্যবাদ-সামন্তবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনানী জননেতা মফিজ আলী-এর ১৮তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মস‚চি গ্রহণ করা হয়।
