ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
পাবনার ঈশ্বরদীতে কেন্দ্রীয় যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সপ্তাহ বাপি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে মারবো ডেঙ্গু গরবো দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের আলহাজ্ব মোড়স্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের পাশ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে ও রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়। ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান পলাশ।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ঈশ্বরদীতে জনসচেতনতা বৃদ্ধির র্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে ও রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, এই মৌসুমে দেশে ডেঙ্গুর পাদুরভাব অনেকাংশে বেড়ে যায়। টানা ৩-৪ দিন স্বচ্ছ পরিষ্কার পানি জমাটবদ্ধ থাকলে সেখানে ডেঙ্গুর লাভা সৃষ্টি হয়। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টপ এবং জমে থাকা পানিতে ডেঙ্গু মশার জন্ম হয়। আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনারা নিজ নিজ বাড়ির আঙিনা এবং আশপাশ পরিষ্কার রাখবেন এবং অন্যদেরকে পরিষ্কার রাখার জন্য পরামর্শ প্রদান করবেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আতাউর রহমান পাতা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ফিরোজ, বিএনপি নেতা শাহ আলম লিটন, আব্দুল আজিজ, মো. আবু বক্কার, আকরাম রায়হান বাবু, নান্নু মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতীক, পৌর যুবদলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক এ কে এম সাজেদুজ্জামান জিতু, যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার আবু সাঈদ উজ্জল, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও মোস্তফা কামাল, পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানা, সিনিয়ার সহ-সভাপতি শাহিনা আক্তার, সাধারণ সম্পাদক আফরোজা খাতুন, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার নিভা, যুবদল নেতা জসিম শেখ, আতিকুর রহমান তারা, রাজিব ফরাজি, রাশেদুল ইসলাম, রানা আহমেদ শাহিন, আবদুল্লা ও রাজু আহমেদ, কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর হুমায়ুন কবির জিহাদ, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান খান ও সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম প্রমুখ।
