যশোরের শার্শায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে আসাদুল ইসলাম নামে এক যুবলীগ নেতা আটক হয়েছে। আটককৃত আসাদুল ইসলাম শার্শা থানাধীন বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি বাগআঁচড়ার উত্তরপাড়ার মৃত কাওসার আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে ১৪ সেপ্টেম্বর (রবিবার) রাতে বাগআঁচড়ার উত্তরপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।

পুলিশের তথ্য মতে, গত ২০২৪ সালের অক্টোবর মাসে শার্শা থানায় দায়ের করা একটি সহিংসতার ঘটনার মামলায় তদন্ত সাপেক্ষে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

শার্শা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।#