ভূঞাপুরে শিক্ষার মানোন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ :টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি, লেখাপড়ার মানোন্নয়ন এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা উপলক্ষ্যে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৪৩ নং কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলম মিয়া এবং জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, গোবিন্দাসী ইউনিয়ন কৃষকদলের সভাপতি শরিফুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক ফরমান শেখ, কয়েড়া ৯নং মেম্বার রুবেল সরকার, বিদ্যালয়ের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসাইন, বিদ্যালয়ের সাবেক সভাপতি লুৎফর রহমান খান, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি লিয়াকত আলী, অভিভাবক সদস্য হাফিজুল হাসান তালুকদার, মনিরুজ্জামান, নজরুল ইসলাম ও গৌতম কুমার প্রমুখ।

মা ও অভিভাবক সমাবেশে বক্তরা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগাতে এবং স্কুলমুখী করতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও শতভাগ উপস্থিতর লক্ষ্যে অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে এবং সহযোগিতা প্রদান করতে হবে।