ইয়ানূর রহমান : যশোরের শার্শার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে আরিফুল ইসলাম (৪৫) নামে এক যুবলীগ নেতাকে পুলিশ আটক করেছে । পুলিশ জানায় , তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত আরিফুল ইসলাম শার্শার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। তিনি দৌলতপুর ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানান।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাঁকে রোববার (২৫ অক্টোবর) সকালে যশোর আদালতে পাঠানো হবে।
