আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আগৈলঝাড়া উপজেলায় কর্মরত এনজিওগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিন হস্তান্তর করেছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাশগুপ্ত, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবিত্রী রানী রায় সমাজকল্যাণ সংস্থা এর নির্বাহী পরিচালক আয়কর আইনজীবী সমীরণ রায়সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ। অংশগ্রহণকারী এনজিও হলো- এনজিও সমন্বয় পরিষদ -১০, সিআরএস -১০, কারিতাস – ১০, তরঙ্গ -০২, মধ্য ও দক্ষিণ বাংলা উন্নয়ন প্রকল্প -১০, সাবিত্রী রানী রায় সমাজকল্যাণ সংস্থা -১০ টি করে বিন দিয়েছেন। সাংবাদিকদের উপস্থিতিতে তাদের হাতে প্রেসক্লাব পরিস্কার পরিচ্ছন্নতা রাখার জন্য একটি বিন হস্তান্তর করেছেন। পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে সকলকে এগিয়ে আসার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে অনুরোধ করেন এবং এ কাজের জন্য সম্পৃক্ত এনজিওগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
