কিশোরগঞ্জ প্রতিনিধি:
তাড়াইল-কিশোরগঞ্জ সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় সরকারি গাছ কাটা বন্ধের উদ্যোগ নেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ জিসান আলী।
জানা যায়, ওই এলাকায় সরকারি গাছ কাটেন তাড়াইল উপজেলা বিএনপির নেতা আব্দুল হাই আজাদ, তাৎক্ষণিক খবর পেয়ে সরোজিনে পৌঁছে এসি ল্যান্ড। এ সময় তিনি গাছ কাটা বন্ধের নির্দেশ দেন। তবে পরদিন আবারও গাছ কাটা শুরু হলে তিনি উপজেলা পরিষদের অফিস সহকারী পাঠিয়ে তা স্থগিত করান।
এরই মধ্যে একটি সরকারি গাছ কেটে ফেলা হয় এবং আরেকটি গাছের ডালপালা কাটা হয়। পরে পুনরায় গাছ কাটা বন্ধ করা হয়।
সরকারি গাছ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ।
কর্তৃপক্ষের বিনা অনুমতিতে প্রকাশ্যে সরকারি গাছ কাটার সময় অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াইল উপজেলার বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই আজাদ ব্যক্তিগত প্রভাব কাটিয়ে সরকারি রাস্তার পাশ থেকে বেশ কিছু মূল্যবান গাছ সরকারি দরপত্র বা অনুমোদন ছাড়াই কাটা শুরু করে। দিনের আলোতে প্রকাশ্যে গাছ কাটার এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের নজরে আসে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতিতে এসি ল্যান্ড ঘটনাস্থলে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে গাছ কাটা বন্ধের নির্দেশ দেন ।
এ বিষয়ে প্রসাশনিক কর্মকর্তা জানান, “সরকারি সম্পত্তি এবং পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। হাইকোর্টের নির্দেশনা ও দেশের ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ’ অনুযায়ী কোনো প্রকার বৈধ অনুমতি বা নিলাম ছাড়া সরকারি গাছ কাটার কোনো সুযোগ নেই। এই অবৈধ কাজের সাথে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
উল্লেখ্য, সরকারের নতুন পরিবেশ নীতি অনুযায়ী, যেকোনো উন্নয়ন প্রকল্প বা সরকারি স্থানে গাছ কাটতে হলে নির্দিষ্ট কমিটির পূর্বানুমতি বাধ্যতামূলক এবং আইন অমান্যকারীদের জন্য কঠোর জরিমানার বিধান রয়েছে। প্রশাসনের এই ঐতাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী ও সাধারণ জনগণ ।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল হাই আজাদের অবস্থান বা প্রতিক্রিয়া সম্পর্কে এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা সরকারি সম্পদ রক্ষায় জড়িয়ে থাকা সকলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
