জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ম‚ল্যবোধের বিকাশের গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ম‚ল্যবোধের বিকাশের গুরুত্ব তুলে ধরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন- জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. শাহ মো আতিকুল হক। ম‚ল প্রবন্ধের উপর আলোচনা করেন-স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ। সেমিনার সঞ্চালনা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তানভীর হোসেন। বক্তারা বলেন, একটি জাতির পরিচয় ও স্বকীয়তা রক্ষায় সংস্কৃতি ও ঐতিহ্যের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপ‚র্ণ। নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও নৈতিক ম‚ল্যবোধ ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেমিনারে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, তরুণ প্রজন্মকে দেশীয় ম‚ল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন গুরুত্বপ‚র্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক, উম্মে সালিক রুমাইয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্ততাগণ শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।