ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার।।

ছাতক সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি,
ছাতক থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আসামী, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন আসামী, নিয়মিত মামলার ১জন আসামী,জিআর ওয়ারেন্টভূক্ত ২জন আসামী,সিআর ওয়ারেন্টভূক্ত ১ জন আসামী সহ মোট ৭জন আসামী গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

।শুক্রবার (৪ সেপ্টেম্বর) ধৃত আসামীদের দুপুরে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয় ।

ছাতক থানার মামলা নং-১০( ০৯) ২০২৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০ (ক)/৪১ এর ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত আসামী পৌর সভার বাগবাড়ি গ্রামের ( ভাড়াটে ) জয়নাল মিয়ার পুত্র আলা উদ্দিন (২৩),বাগবাড়ি-ছাতক রেলওয়ের পরিত্যক্ত হাসপাতালের বাসিন্দা,হোসেন আলীর ছেলে শরীফ আহমদ (৩৪)- কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ছাতক থানার মামলা নং-১১ (০৯ ) ২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০(ক)এর এজাহার নামীয় (পচিশ) ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত আসামী পৌরসভার বাগবাড়ি গ্রামের (টিলাবাড়ি) মোখলেস মিয়ার পুত্র সাঈদী ইসলাম হৃদয় (৩০)-কে পুলিশ গ্রেফতার করে।

মামলা নং-০৩ (০৯) ২০২৬ এর এজাহার নামীয় আসামী নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদ এর পুত্র মৌর আলী প্রকাশ মৌরালী (৬৪),পারিবারিক জারী- ০৮/২১(ছাতক) মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের চাকল পাড়া গ্রামের মো. ওয়াহেদ
আলীর পুত্র শামসুদ্দীন (৩০),জিআর-১৭৯/২৬ (ছাতক) এর ওয়ারেন্টভূক্ত আসামী পৌরসভার মন্ডলীভোগ এলাকার মো. ফারুক মিয়ার পুত্র মোঃ কয়েস মিয়া (২৫) এবং জিআর- ৩১৩/১৮(ছাতক)মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত কৃষ্ণ রবিদাসের পুত্র বীরবল রবিদাস (৪০)-কে থানা পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ধৃত ৭ আসামী-কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেছে।