শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী চন্ডাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮আগষ্ট) ভোরে চন্ডাপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেন। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে