রাজনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগরে মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল উপজেলার মনসুরনগর ইউনিয়নের শ্বাসমহল মৌজার প্রেমনগর ও ধলাইমুখ এলাকার স্থানীয় বাসিন্দারা এ মানববন্ধন করেন। স্থানীয় এলাকার মো: নফল মিয়ার সভাপতিত্বে ও মো: মুদ্দাছির হোসেন ও মো: আলিকুর রহমান এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- জরিফ মিয়া, কেলাই মিয়া, আরিফ আহমদ, জামিল হোসেন, মনাই, মিন্টু, ছাতির, খুকন, মালদার, বেতু, রেনু, ইমাদ, সাধু, ছাব্বির, খেলাপতি বেগম, আয়শা বেগম, আবই বিবি, খেলা বেগম, রিয়াদ, তানভীর, রুজিনা বেগম, খুদেজা বেগম, নিরু মিয়া, মোজাক্কির, নরশাদ মিয়া, ফুল মিয়া, সাকুল মিয়া, রিপন, ইমরান, মুজিব, ইরা মিয়া,রুমেল মিয়া,লেদু মিয়া, আতিক, মিটন,ইব্রাহিম, শাহাদত প্রমুখ। মানববন্ধনে স্থানীয় এলাকার শতাধিক লোকজন অংশ গ্রহন করেন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সরকারি বিধি-বিধান উপেক্ষা করে মনু নদীর উল্লেখিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি, কৃষিজমি ও স্থানীয় পরিবেশ হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। কিন্তু কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন না করায় বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। নিয়মনীতি ভঙ্গ করে সম্পর্ন বেআইনী ভাবে শ্বাস মহল মৌজার প্রেমনগর ধলাইমুখ এরিয়া হইতে বালু উত্তোলনে সরকার রাজস্ব হারোনোর পাশাপাশি ড্রাম ট্রাকের শব্দে ও ড্রেজার মেশিন, ইঞ্জিন চালিত নৌকার বিকট শব্দে রাতে ঘুমানো অসম্ভব হয়ে পড়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বলেন, “অভিযোগ পাওয়া গেছে। আমরা দ্রুত অভিযান শুরু করবো।” স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসনের দ্রুত অভিযানের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে এবং নদী ও তীরবর্তী এলাকার ক্ষয়ক্ষতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।