মৌলভীবাজার প্রতিনিধি: মৃত্যুর পর নিজের মরদেহ চিকিৎসা শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজের এনাটমি বিভাগে দান করার লিখিত অঙ্গীকার, মানবকল্যাণ ও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে অবদান রাখা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, সমাজসেবা ও মানবকল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসা মোসাম্মাৎ সাদিয়া আক্তার (ঈশা)-কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সাদিয়া আক্তার শ্রীমঙ্গল উপজেলার রামনগর মনিপুরী (পশ্চিম পাড়া) এলাকার বাসিন্দা। অল্প বয়স থেকেই সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকা-ে যুক্ত হন তিনি। ২০১৪ সাল থেকে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, মাদকবিরোধী সচেতনতা, মানবিক সহায়তা ও শিক্ষামূলক কর্মকা-ে কাজ করে আসছেন বলে তার জীবনবৃত্তান্তে উল্লেখ করা হয়েছে। নিজের উদ্যোগে অর্থের সংস্থান করে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ে বিভিন্ন লিফলেট প্রকাশ ও প্রচার, বৃক্ষের চারা রোপণ ও বিতরণ, মাদক ও ধূমপানবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। পাশাপাশি প্রাণী সংরক্ষণ, রক্তদান, টিকাদান ও পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমেও স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেছেন। এছাড়া প্রায় চার বছর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবৈতনিকভাবে শিক্ষকতা করেছেন বলেও তার জীবনবৃত্তান্তে উল্লেখ রয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দুটি বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখার দাবিও করা হয়েছে। তবে তার সবচেয়ে ব্যতিক্রমী উদ্যোগগুলোর একটি হলো- মৃত্যুর পর নিজের মরদেহ চিকিৎসা শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজের এনাটমি বিভাগে দান করার অঙ্গীকার। এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক অঙ্গীকারনামাও করেছেন। মানবকল্যাণ ও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে অবদান রাখার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন সময়ে সম্মাননা ও পুরস্কার পেয়েছেন বলে তার জীবনবৃত্তান্তে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা-২০২১, পরিবেশ বিষয়ে বিভাগীয় পর্যায়ের সম্মাননা-২০২২সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননার কথা উল্লেখ রয়েছে। বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মকা-ের কারণে তিনি ‘বৃক্ষকন্যা’ উপাধিতেও ভূষিত হয়েছেন। ভবিষ্যতেও বৃক্ষরোপণ, মাদক ও তামাকমুক্ত সমাজ গঠন, নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাদিয়া আক্তার।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে পরিবেশ ও মানবকল্যাণে তরুণদের এমন উদ্যোগকে উৎসাহিত করার একটি ইতিবাচক বার্তা উঠে আসে। উল্লেখ্য- বুধবার (১২ আগস্ট ২০২৬) মৌলভীবাজার শহরের এম.সাইফুর রহমান অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মিয়াজী সেলিম আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুর রশীদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, বিশিস্ট সমাজসেবক ও কানাডা প্রবাসী শাহিন আহমদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, শেখ বুরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, সঞ্চালনা করেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মশাহিদ আহমদ। গুনিজন হিসাবে উপস্থিত ছিলেন- সফল কৃষক আনসার মিয়া, সাধক ও লোক কবি আব্দুর রহমান ভান্ডারী, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিস্ট দানশীল ব্যক্তিত্ব শেখ আলহাজ্ব আব্দুল মুহিত, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রহমান শাহীন, বিশিস্ট সমাজসেবক মুহ.আতাউর রহমান, সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর পর দেহের অঙ্গ দানের জন্য বৃক্ষকন্যা ও মোসাম্মৎ সাদিয়া আক্তার (ঈশা), বিশিস্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব মাসুমুর রহমান মাতাব এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহন করেন- মুহ.আতাউর রহমান,অফিসবাজার সমাজকল্যাণ তহবিল সভাপতি ও সমাজসেবক মো. আব্দুল মুকিত, মোহন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহন মিয়া (ম্যাজিক মোহন), সমাজসেবক মো: আজমল আলী শাহ, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের (একাংশ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, সিনিয়র আইনজীবী সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজ, চ্যানেল ওয়ান, মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: শাহজাহান মিয়া, মৌলভীবাজার২৪ এর সম্পাদক মাহবুবুর রাহেল, সাংবাদিক জামাল আহমদ তারেক, মিসবাউর রহমান, শিল্পী আলমঙ্গীর হোসেন প্রমুখ। দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানে রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মধ্যে ১ম স্থান অর্জন করেন- আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী মাছুমা আক্তার মৌমি, ২য় স্থান অর্জন করেন- মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল এর ৮ম শ্রেনীর ছাত্রী আশহাদিয়া খাতুন ঐশী, ৩য় স্থান অর্জন করেন-আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র তাওহীদুল ইসলাম। বিজয়ীদেরর মধ্যে নগদ টাকা, সম্মাননা স্মারক, বই ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দরা। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সহ-সভাপতি পিন্টু দেবনাথ, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ, দপ্তর সম্পাদক মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ সামির, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পু, নির্বাহী সদস্য- চিনু রঞ্জন তালুকদার, মোনায়েম খান, তিমির বনিক, বিকাশ দাশ, নাসরিন আক্তার প্রিয়া, শাহ মো: ফজলুর রহমান, ফরিদুল ইসলাম ফরাজ, জালালুর রহমান, এনামুল হক আলম, জ্যেতির্ময় চক্রবর্তী, মো: মোস্তফা বখস, ছাদিকুর রহমান (সাব্বির), স্বরণ সিং, তাওহীদ ইসলাম, রিপন আহমদ-২, গৌবিন্দ গোস্বামীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা এ অনুস্টানকে প্রাণবন্ত করে গড়ে তুলতে সার্বিক সহযোগীতা করেন। দিনব্যাপী অনুষ্ঠান এর মধ্যে- সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
