সাঁথিয়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগে ইউএনওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিএনপি’র মানববন্ধন

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় ফ্যামিলি কার্ড সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রিজু তামান্না’র বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলার সামনে মানববন্ধন করেছে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অবৈধ ও স্বজনপ্রীতিমূলক নিয়োগ বাতিল ও ইউএনও’র অপসারণের দাবি তুলে মানববন্ধন চলাকালে উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও পৌর বিএনপি নেতা সাইফুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, আবুল কালাম আজাদ, প্রমূখ।