নিজস্ব প্রতিবেদক, ঢাকা:পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেনের সহধর্মিনী এবং ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেলের মাতা নুরজাহান বেগম রেখা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ ১৩ আগস্ট সকাল ৯:৫৫ মিনিটে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) | মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার নামাজে জানাজা আগামীকাল ১৪ আগস্ট সকাল ১০:০০ ঘটিকায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মাঠে তার নামাযে জানাযা শেষে পাটুলী পাড়া এলাকার কবর স্থানে তাকে দফন করা হবে বলে জানা গেছে।
জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের বিনীত আহ্বান জানানো হয়েছে।এদিকে নুরজাহান বেগম রেখার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার এই ইন্তেকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
